চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে প্লাস্টিক: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ২৫, জুন ২০২৫
- টপ লিড নিউজ, পরিবেশ
A A

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্লাস্টিক ও পলিথিন বন্ধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে এর গুরুত্ব না বুঝে অনেকেই হাসাহাসি করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই প্লাস্টিকই মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

বুধবার (২৫ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারা দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোকে দখলমুক্ত করার কথা বলেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় ৩১টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ পুরস্কার দেয়া হয়েছে।

দেশ তথা পুরো বিশ্বকে বাঁচাতে সপ্তাহে একদিনের জন্য হলেও প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের ওপর তুলে দিয়ে জনগণ নির্ভার থাকবে-বিষয়টি এমন নয়। আমাদের পুরোনো কবিরা বলে গেছেন, সাগরের সব পানি যদি কালি হতো, বনের সব গাছ যদি কলম হতো, তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেতো না। একই অপরাধ আমরা করে যাচ্ছি প্রতিদিন।

প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকট বাড়িয়ে দিয়েছে। জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট ও জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। প্লাস্টিক ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো, না হয় তোমরা থাকবে। দুইজন একসঙ্গে থাকতে পারবে না। তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর আমাদের অসহায়ত্ব দেখছে। আমাদের উদ্যোগের অভাব দেখছে। আমরা (প্লাস্টিক) সব জয় করে নিলাম, তোমরা কিছুই করতে পারলে না। এই অসহায়ত্বের মধ্যে আমরা ২০২৫ সালে এই দিবস পালন করছি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায়, পৃথিবীর জলাশয়গুলো পলিথিন ও প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। প্লাস্টিক এমন এক জিনিস, যার জন্ম আছে মৃত্যু নেই। পৃথিবীর সব কিছুর মৃত্যু আছে, তার মৃত্যু নেই। এসব ক্রমাগত বাড়ে, ফলে তা সবকিছু জয় করে ফেলে। আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব, যথারীতি প্লাস্টিক ব্যবহার করব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ ও বৃক্ষমেলাপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসপ্ল্যাস্টিকবিশ্ব পরিবেশ দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬

উদীয়মান তারকাদের জন্য বড় মঞ্চ বিশ্বকাপ

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT