পরিবেশ

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ফিনজাল, প্রবল বাতাস ও বৃষ্টির আশঙ্কা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে বাংলাদেশের উপকূলে প্রবল বাতাস ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ সন্ধ্যা নাগাদ ভারতের উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ফিনজাল। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আজ ৩০ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হয়ে বর্তমানে সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল।

এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

বিষয়:ঘূর্ণিঝড় ফিনজাল ফিনজাল বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…