কুয়েতে বিজয় দিবস উপলক্ষে পিঠা উৎসব

কুয়েতে বিজয় দিবস উপলক্ষে পিঠা উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
কুয়েতে বিজয় দিবস উপেলক্ষে পিঠা উৎসবের আয়োজন করে ‘ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি কুয়েত’।
শুক্রবার (১৩ ডিসেম্বর) কুয়েতের খাইতান ফ্যামিলি পার্কে সংগঠনের সভাপতি জিন্না খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাসান চৌধুরীর পরিচালনায় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী গৃহবধূরদের বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ভাঁপা পিঠা, ঝাল পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, চিতই পিঠা, চাপড়ি পিঠা, সুন্দরী পাকনসহ বিভিন্ন জেলার মুখরোচক সব পিঠা তৈরি করে উৎসবে অংশগ্রহণ করেন।
সেসময় ইঞ্জিনিয়ার ইফতেখার হাফিজকে বিদায় সংবর্ধনাও দেয়া হয়। উৎসবে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতর সভাপতি সাংবাদিক মঈন সুমন, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি কুয়েত শাখার সকল সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।






