চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ বোরহানুদ্দীন কলেজে পিঠা উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
শিক্ষা
A A

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শীতকালীন পিঠা উৎসব হয়েছে। রোববার ২৮ জানুয়ারি সকালে  উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়।

উৎসব উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব:) মোঃ আবদুল হক। এ সময় ছিলেন, কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রহমান, উপাধ্যক্ষ আশমা পারভীন, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সুজিত কুমার সাহা এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ পরিচালনা পরিষদের সদস্যরা।

উৎসবে হাজারো শিক্ষার্থী ভিড় জমায়। আনন্দে মেতে উঠেন শেখ বোরহানুদ্দীন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা। উৎসবের আয়োজক শেখ বোরহানুদ্দীন কলেজের সভাপতি অধ্যক্ষ, (অব:) মোঃ আবদুল হক জানান, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে বরাবরের মত এ উৎসবের আয়োজন করা হয়েছে। সবার সম্মিলিত অংশগ্রহণে এই উৎসব মিলনমেলায় পরিণত হয় জানান তিনি।

মেলার বিভিন্ন স্টলে  সারি সারি মুখরোচক পিঠার মনোমুগ্ধকর প্রদর্শনী হয়।  শিক্ষার্থীদের তৈরি এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করেন শিক্ষার্থী ও অতিথিরা।

আয়োজকরা বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উৎসবের খুব প্রয়োজন। এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার।

উৎসবে আসা অতিথিবৃন্দ যে কোন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষক ও শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহবান জানান তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিঠা উৎসবশেখ বোরহানুদ্দীন কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT