চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাণ্ডব’ পাইরেসির দায়ে সিনেমা হলের অপারেটরসহ আটক ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
বিনোদন
A A
সিনেমা হলের অপারেটরসহ তিনজন আটক, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পুলিশ ও সংশ্লিষ্টরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেগাস্টার শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। গেল ঈদে সিনেমাটি দেশের ১৩৩ সিনেমা হলে মুক্তির পর এখনও চলছে।

দর্শক চাহিদার কারণে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে ঈদের অন্য পাঁচ সিনেমার তুলনায় তাণ্ডবের প্রদর্শনী বেশি চলছে। এরই মধ্যে ছড়িয়ে পড়ে এর পাইরেসির খবর! তাণ্ডবের এইচডি কপি ছড়িয়ে পড়েছে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন শেয়ারিং প্লাটফর্মে।

এ ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে রাজধানীর বনানী থানায় মামলা করেন সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল।

কপিরাইট আইনে দায়ের হওয়া সেই মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করেছেন।

বুধবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ এক সংবাদ সম্মেলন করে জানায়, আটক তিনজন হলেন, নোয়াখালীর টিপু সুলতান, ময়মনসিংহের সাদি সাদ ও সিরাজগঞ্জের সাজেদুল ইসলাম।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে জানা যায়, পাইরেসির সঙ্গে জড়িত টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে একে একে বাকি দুজনকেও গ্রেপ্তার করা হয়।

Reneta

এ বিষয়ে বুধবার দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি ডিবি যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম বলেন, তিনজনকে গ্রেপ্তারের পর যেসব লিংকে প্রকাশ হয়েছে সেগুলোর তদন্ত চলছে। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এটি প্রথম প্রকাশ পায়। এটা কে কনট্রোল করে সেটা বের করতে আমাদের ডিবি সাইবার ইউনিটের দক্ষ টিম কাজ করছে।

‘আমরা আশাবাদী, যেসব চ্যানেল থেকে সিনেমাটি প্রকাশ হয়েছে সেগুলোর মূল হোতাদের বের করতে পারবো এবং সংশ্লিষ্টদের আইনের আওয়াত আনবো। এখন কেবল আসামী এসেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

তিনি আরও বলেন, এর মধ্যে একজন সিনেমা হলের অপারেটর রয়েছে। একেবারে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দুজনের নাম বলেছে যাদের মাধ্যমে সে পাইরেসি কপি পেয়েছে। এটা যাচাইবাছাই চলছে। তাদের অবস্থান আমরা ক্ষতিয়ে দেখছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করছি।

‘অন্য দুজন যাদের ধরা হয়েছে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সেলফ ডিক্লিয়ারেশন দিয়েছে পাইরেসি কপি আসছে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। এটাকে আমরা সিরিয়াসলি নিয়ে। যাদের সংশ্লিষ্টতা পাবো, আইনের আওয়াত আনবো।’

দেশের একটি টিভি চ্যানেলে হামলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে পলিটিক্যাল, অ্যাকশন-থ্রিলার গল্পের সিনেমা ‘তাণ্ডব’।

শাকিব ছাড়াও এতে অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন সিয়ামসহ আরও অনেকে। দেশের পাশাপাশি সিনেমাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টি থিয়েটারে চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিবিতাণ্ডব পাইরেসিরায়হান রাফীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT