শিক্ষা

ডুফার সাহিত্য বিষয়ক প্ল্যাটফর্ম ‘পিপীলিকা’র আত্মপ্রকাশ

ডুফার সাহিত্য বিষয়ক প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান, অতিথি ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিথিরা ডুফার সাহিত্য বিষয়ক প্ল্যাটফর্ম ‘পিপীলিকা’র উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস এলায়েন্স ডুফার সাহিত্য বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম পিপীলিকা আত্মপ্রকাশ করেছে।

বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিতাভ রেজা চৌধুরি পিপীলিকার উদ্বোধন ঘোষণা করেন।

অমিতাভ রেজা বলেন, সাহিত্য বিষয়ক যেকোন কর্মকাণ্ড আমাদের সমাজের সুস্থ জীবনাচরণের প্রধান অনুষঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডুফা ‘পিপীলিকা’র মাধ্যমে এদেশে সাহিত্য চর্চার প্রচেষ্টাকে ভিন্নমাত্রায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এসময় ভবিষ্যতে ছোট ছোট শর্ট ফিল্ম এবং কনটেন্ট নির্মাণে পিপীলিকার মাধ্যমে ডুফার সাথে কাজ করার আগ্রহও প্রকাশ করেন এই দেশবরেণ্য চলচ্চিত্রকার।

অমিতাভ রেজা চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে ডুফা সভাপতি জাহিদ কবির টিটু বলেন, মেধা ও মননের বিকাশে ডুফা সব সময়ই সমাজের প্রতি দায়বদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে পিপীলিকা ডুফায় নতুন সংযোজন। আশাকরি অন্যান্য সব কিছুর মতই পিপীলিকার মধ্য দিয়েও ডুফা সমাজে ধনাত্মক এবং পাঠকপ্রিয় কিছু উপহার দিতে পারবে।

অন্যদের মধ্যে ডুফার প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন পল্লব এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ নেয়ামুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে পিপীলিকার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন পিপীলিকা সম্পাদনা পরিষদের পক্ষ থেকে আবু সালেহ সোহাগ।

বিষয়:ডুফা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স পিপীলিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…