ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ফি বাড়ল ৪ ইউনিটে

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি ইউনিটে আবেদন ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাঁচটি ইউনিট হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ। এর মধ্যে আইবিএ ছাড়া বাকি চারটি ইউনিটে গত শিক্ষাবর্ষের তুলনায় আবেদন ফি বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। চারুকলা ইউনিটের ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪০০ টাকা। তবে আইবিএ ইউনিটের আবেদন ফি আগের মতোই ১ হাজার ৫০০ টাকা রাখা হয়েছে।
চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীর যেকোনো শাখায় আবেদন ফি জমা দেওয়া যাবে। এ ছাড়া অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে।
কোন ইউনিটের পরীক্ষা কবে
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, প্রথমে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইবিএ ছাড়া সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষায় নম্বরবণ্টন
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। আইবিএ ইউনিটে থাকবে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা।
সময়ের ক্ষেত্রে সাধারণ তিন ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট বরাদ্দ থাকবে। চারুকলা ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় দেওয়া হবে। আইবিএ ইউনিটে এমসিকিউ পরীক্ষার সময় ৯০ মিনিট এবং






