চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফকে ছুরিকাঘাত করা আততায়ীর ছবি প্রকাশ্যে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

বুধবার দিবাগত রাতে নিজের বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বলিউড তারকা সাইফ আলী খান। এদিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে তার এমন আক্রমণের খবর প্রকাশ্যে আসতে ভারতজুড়ে রীতিমত হইচই পড়ে যায়।

পরে পুলিশ ধারণা করে বলে, চুরির উদ্দেশেই সাইফের মুম্বাইয়ের বান্দ্রার বাসায় ঢুকে সেই আততায়ী। বৃহস্পতিবার দিনভর এ নিয়েই চলে চর্চা। এদিন সন্ধ্যায় প্রকাশ্যে আসে সাইফকে আক্রমণ করা সেই আততায়ীর ছবি!

পুলিশ বৃহস্পতিবার দুপুরেই জানিয়েছিলেন যে, অভিযুক্তকে সিসিটিভিতে দেখা গিয়েছে। এবার প্রকাশ্যে এল তার ছবি।

Banglabid

এদিন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি রাত দুটা তেত্রিশ মিনিটের দিকে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামছেন চোরের মতো। আবার তাকাচ্ছেন সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়া টিশার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালে জাতীয় কিছু। আর পরে আছেন জিন্স। কাঁধে রয়েছে ব্যাগও।

বৃহস্পতিবার দুপুরে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত সংবাদ মাধ্যমে প্রথমবার সেই আততায়ী সম্পর্কে জানান। বলেন, এক দুষ্কৃতীকারীকে চিহ্নিত করা গেছে। সিসিটিভি ফুটেজে তাকে ওই আবাসনের সিঁড়িতে দেখা যায়। চুরির উদ্দেশেই সে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখনও ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা যায়নি।

বুধবার মধ্য রাতে সাইফের বাড়িতে ঢুকে আক্রমণ চালালেও দুষ্কৃতীকারী সন্ধ্যা রাতের দিকে প্রবেশ করে বান্দ্রার ওই আবাসনে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এমনটাই নিশ্চিত হয়েছে পুলিশ।

Reneta

পুলিশ বলছে, বুধবার রাতে নয়, বরং হামলার বহুক্ষণ আগেই দুষ্কৃতীকারী ঢুকে পড়েছিল বান্দ্রা এলাকার ওই অভিজাত আবাসনে। সন্দেহ করা হয়েছিল, কোনও পরিচারিকাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়ে থাকতে পারেন সাইফ। সেই গৃহপরিচারিকার নাম লিমা বলেও জানায় মুম্বাই পুলিশ।

প্রাথমিক তদন্তের পর বান্দ্রা থানার পুলিশ জানিয়েছে, সাইফ-কারিনার বাড়ির সহায়িকা ইলিয়ামা ফিলিপ আলিয়াস লিমা বুধবার রাত ২টা নাগাদ প্রথমবার ওই দুষ্কৃতীকারীকে দেখতে পান। তখনই তিনি চিৎকার করেন, নিজেকে বাঁচাতে সকলকে সচেতন করার চেষ্টা করেন বলে দাবি। সে সময় ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। দুষ্কৃতীকারীর সঙ্গে তার হাতাহাতিও হয়। তখনই সে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিনেতার উপর।

পুলিশের দাবি, সাইফকে কয়েক বার কোপায় দুষ্কৃতীকারী। তার পর সে পালিয়ে যায়। খান পরিবারের তরফে তখনই পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করা হয়। সাইফের শরীরের ছ’টি আঘাত ছিল। তার মধ্য দু’টি গভীর। গৃহপরিচারিকা লিমাও আক্রান্ত হন। তার ডান হাতের কব্জিতে আঘাত লাগে।

এদিকে সাইফের অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। মনে করা হচ্ছে, এটা ছুরিরই ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের তরফ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ৬টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। সাইফ তার শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আততায়ীকারিনাছুরিসাইফসাইফ আলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চারে চার: টানা হার খুলনার, টানা জয় চট্টগ্রামের

পরবর্তী

মারা গেছেন ‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ

পরবর্তী

মারা গেছেন ‘টুইন পিকস’ খ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ

ভারত-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT