ফুটবল

ফোডেনের প্রশংসায় মেতেছেন গার্দিওলা

গার্দিওলার প্রশংসায় মেতেছেন ফোডেন, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোডেন ও গার্দিওলা ফুটবল মাঠে একসঙ্গে হাসিমুখে কথা বলছেন, উচ্ছ্বাস ও প্রশংসার মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত মৌসুমে ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা ফিল ফোডেন ফিরেছেন স্বরূপে। কারাবাও কাপে হাডার্সফিল্ডের বিপক্ষে বুধবার রাতে ২-০ ব্যবধানে জিতেছে সিটি। দুটি গোলেই অবদান রাখেন ফোডেন। একটি করেছেন, অন্যটি করিয়েছেন। পরে তার প্রশংসায় পঞ্চমুখ কোচ পেপ গার্দিওলা।

গার্দিওলা বলেছেন, ‘সেন্টার পজিশনেই ফোডেন খুশিমতো খেলেন। ডি বক্সের কাছাকাছি মনে করি ফোডেন উপযুক্ত খেলা খেলেন। যদি তিনি ফ্রি খেলতে পারেন, বিশেষ কিছুও করে দেখান।’

‘স্ট্রাইকারদের পেছনের পজিশনে যখন ফিল খেলেন তখন তিনি ভয়ানক। আর্সেনাল, নাপোলি ও মানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও ফিল দারুণ ছিলেন। দল ভালো খেললে ফোডেনও ভালো খেলেন, যা ব্যতিক্রম কিছু নয়।’

কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে হাডার্সফিল্ডের মাঠে ফোডেন গোল করেন ১৮ মিনিটে। ফাভিওকে দিয়ে গোল করান ৭৪ মিনিটে। তিন মিনিট পর তাকে উঠিয়ে নেন গার্দিওলা।

চলতি মৌসুমে রাইট উইঙ্গার ফোডেন পাঁচ ম্যাচে খেলে দুই গোল করেছেন সিটি জার্সিতে। সতীর্থদের দিয়ে আরও দুই গোল করিয়েছেন।

বিষয়:কারাবো কাপ গার্দিওলা ফোডেন ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…