বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ফিলিপাইনের পূর্ণ সমর্থন জ্ঞাপন

বাংলাদেশ ও ফিলিপাইনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ফিলিপাইনের প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ফিলিপাইনের জনগণের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জ্ঞাপনের কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নিনা পি. কেংলেট। 

সোমবার ৭ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে রাষ্ট্রদূত নিনা পি. কেংলেট বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও দৃঢ় করার জন্য সম্ভাব্য সমঝোতা স্মারক অনুসন্ধান।

আলোচনায় কৃষি ও শিক্ষার মতো সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরা হয়েছে। উভয় পক্ষই ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার ফিলিপাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…