ইংল্যান্ডের সাবেক পেস বোলার পিটার লিভার মারা গেছেন। বৃহস্পতিবার ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৭০ সালে ইংল্যান্ডে হয়ে টেস্ট অভিষেক হয় পিটারের। ৫ বছরের ক্যারিয়ারে ১৭টি টেস্ট খেলেছেন। ৩১ ইনিংসে বল করে ৪১টি উইকেট নেন। ওয়ানডে অভিষেক হয় টেস্ট অভিষেকের এক বছর পর। ১০টি ম্যাচ খেলেন, উইকেট নেন ১১টি।
ঘরোয়া ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে ১০০০টি উইকেট নিয়েছেন। ১৯৭৬ সালে অবসর নেন তিনি। ১৯৮৩ সাল পর্যন্ত লিস্ট এ ক্রিকেট খেলেন। পরে রে ইলিংওয়ার্থের অধীনে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করেন পিটার। গত বছর ল্যাঙ্কাশায়ারের হল অফ ফেমে স্থান পান।







