ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন কমিশনে গিয়েছেন। নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করতে তিনি সেখানে গিয়েছেন বলে জানা গেছে।
রাজধানীতে চলা অবরোধের মধ্যেই বৈঠকের জন্য আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
তাদের এই বৈঠকের আলোচনার বিষয় জানতে চাইলে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন কর্মকর্তারা জানাতে পারেননি।







