চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওয়াক্ত’ দিয়ে শুরু হচ্ছে ‘ষ’ এর দ্বিতীয় সিজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
নতুন সিজনের জন্য প্রস্তুত অভিনেতাদের ছবি, নাটকের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। কিছু কিছু পাপ এত ভারি হয় যে, বিচার কবর ফুঁইড়া চইলা আসে।’ এই একটি সংলাপই আছে ‘২ষ’ এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’–এর ৩৪ সেকেন্ডর টিজারে। ভয় আর রহস্যে মিশ্রিত কথার সঙ্গে নানা রকম দৃশ্য আর শেষে হারমোনিয়ামের সুর গা ছমছম করে তোলে।

এমন সব অনুভূতি নিয়ে শুরু হতে যাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’। ১৮ ডিসেম্বর রাত ১২ টায় আসছে সিরিজের প্রথম পর্ব ‘ওয়াক্ত’। নুহাশ হুমায়ূন পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন ‘২ষ’। ৪ সপ্তাহে মুক্তি পাবে ৪টি নতুন গল্প। যার প্রথমটি ‘ওয়াক্ত’। রাত ১২টা থেকে দেখা যাবে চরকিতে।

পাঁচ জনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতি নিয়ে এর প্রথম পর্বটি। নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন,“খারাপ কাজের পর বা যদি বলি, পাপ করার পর অনেকের মধ্যে অনুশোচনা হয়, অনেকের হয়না। ‘ওয়াক্ত’ গল্পে এরকম একটা মনস্তত্ব নিয়ে কাজ করেছি। গল্পটা লেখা এবং এর নির্মাণ আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এখানে পাঁচটি প্রধান চরিত্র নিয়ে কাজ করতে হয়েছে। একজনকে নিয়ে কাজ করাই কঠিন, সেখানে পাঁচজনকে নিয়ে কাজ করাটা আরও কঠিন। তারপরও সবার সহযোগিতায় কাজটি ভালো হয়ে উঠেছে বলে আমার মনে হয়।’

‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।

সিরিজের অন্য পর্বগুলো হলো ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। নুহাশ জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’–এর গল্প। সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’–তে।

১২ ডিসেম্বর বিকেলে প্রকাশ পায় সিরিজটির ট্রেইলার। যেখানে পাপ, জ্বীন–ভুত, পরী, শয়তান শব্দগুলো শুনতে পাওয়া যায়। তবে যে সংলাপটি সবচেয়ে বেশি রহস্যের জন্ম দিয়েছে সেটি হলো– ‘ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জানো? একটা তালব্য শ, আরেকটা পেট কাটা ষ’।

Reneta

‘ষ’ এর দ্বিতীয় সিজন নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, “অনেকেই মনে করেন, হরর মানেই অন্ধকার থেকে একটা ভূত লাফ দিয়ে আসবে। ‘২ষ’ হরর জনরার হলেও এটি মূলত সাইকোলজিকাল হরর নিয়ে কাজ করেছে। ‘পেট কাটা ষ’ ছিল ছোট বেলায় শোনা ভূতের গল্প বা ছড়িয়ে থাকা ভূতের গল্প নিয়ে। কিন্ত এবার আমরা চেষ্টা করেছি সমাজের কোন জিনিসটা আমরা বেশি ভয় ভাই, সেটা নিয়ে কাজ করতে। তাই আমরা বলছি, ভূত-প্রেত নাকি মানুষ, কিসে বেশি ভয়? অন্ধকারের ভূতের চেয়ে সমাজের অনেক ইস্যু আমাদের মধ্যে বেশি ভয়ের সৃষ্টি করছে। ‘২ষ’–এ সেটাই বলার চেষ্টা করেছি।”

‘২ষ’ এর ’ভাগ্য ভালো’–তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু আছেন ’অন্তরা’ পর্বে। আর ’বেসুরা’য় অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ ষআফজাল হোসেনকাজী নওশাবা আহমেদচরকিনুহাশ হুমায়ূনপেট কাটা ষলিড বিনোদনশিল্পী সরকার অপুষ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ

জুলাই ৩০, ২০২৬

রাত নামলেই আলোর শহর, শিববাড়িয়া নদীতে পর্যটকদের ভিড়

জুলাই ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি, ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

হকির নতুন নির্বাচক কমিটির দায়িত্ব পেলেন যারা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT