চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুরাচ্ছে দর্শকের অপেক্ষা, আসছে নুহাশের ’২ষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
নুহাশের ’২ষ’ এর শুটিং সেটে একজন অভিনেতা বা কলাকুশলী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভয়’ শব্দটা বললেই ভূত–প্রেত বা অশরীরী কিছু একটা ঝাপসা হয়ে ওঠে মনের দৃশ্যপটে। কিন্তু ভয় শুধু কী ভূত–প্রেতেই হয়? মানুষের ভয় তৈরী হয় আরও অনেক কিছুতেই, সময়ের সঙ্গে ভয় হতে থাকে নানারকম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভয় আর দূরের কিছু নয়, যেন জড়িয়ে গেছে পারিপার্শ্বিকতায়।

এমন ভাবনা থেকেই নির্মিত হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’। এটি নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। চার পর্বের সিরিজটির প্রথম পর্ব ‘ওয়াক্ত’ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে ১৮ ডিসেম্বর রাত ১২টায়।

১২ ডিসেম্বর বিকেলে প্রকাশ পায় সিরিজটির ট্রেলার। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে নিশ্চিত করা হয়েছে মুক্তির তারিখ। সিরিজের অন্য পর্বগুলো হলো ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা।

নুহাশের ’২ষ’ এর জন্য প্রস্তুতি, রাতে তীরের আলোতে ধানক্ষেতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ নুহাশ জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’–এর গল্প। সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’–তে। আর ‘ওয়াক্ত’–এ থাকছে ৫ বন্ধুর, ৫টি ভিন্ন সময়ে ৫ ধরনের পরিণতির গল্প। পর্বগুলোর নামকরণে নির্মাতার পাশাপাশি রয়েছে দর্শকদেরও অংশগ্রহণ। চরকির ফেসবুক থেকে করা ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে পাওয়া নামের সঙ্গে নির্মাতার ইচ্ছা যুক্ত করে দেয়া হয়েছে এ নামগুলো।

প্রথম সিজন ‘পেট কাটা ষ’–এ নির্মাতা তুলে এনেছিলেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভৌতিক গল্পগুলো। ২০২২ সালে চরকিতে মুক্তি পাওয়া সিরিজটি পায় তুমুল জনপ্রিয়তা। দ্বিতীয় সিজন মুক্তির খবরে আবারও নড়েচড়ে বসেছেন ভক্ত–দর্শকরা। অধিকাংশ দর্শকই এর মুক্তির তারিখ জানতে চাচ্ছিলেন। সেই অপেক্ষা তাদের শেষ হলো। অনেকেই সিরিজটির পর্বগুলোর নামের প্রশংসা করেছেন।

নুহাশের ’২ষ’ এর শুটিং সেটে দর্শক ও কলাকুশলী. Channel i News - চ্যানেল আই নিউজ ‘ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জানো? একটা তালিবশ্য, আরেকটা পেট কাটা ষ’– ট্রেলারের এ সংলাপটি যেমন রহস্যময় তেমনি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এখনই সেসবের উত্তর না দিলেও নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনের গল্পগুলোতে অতিপ্রাকৃতিক বিষয় বা চেহারা–অবয়ব রাখার চেয়ে মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দিয়েছি। এরসঙ্গে দেশ ও সাম্প্রতিক সময়ের ভয়াবহতাকেও ভয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’

Reneta

নুহাশের মতে, দেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। ‘২ ষ’–এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছেন বলে জানান নুহাশ।

‘২ষ’ এর ‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান। ‘ভাগ্য ভালো’–তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। আর ‘বেসুরা’য় অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ ষঅ্যালেন শুভ্রআফজাল হোসেনআবদুল্লাহ আল সেন্টুআরফান মৃধা শিবলুইসলাম উদ্দিন পালাকারকাজী নওশাবা আহমেদচরকিনুহাশ হুমায়ূনরাফায়াতুল্লাহ সোহানরিজভী রিজুরেফাত হাসান সৈকতলিড বিনোদনশিল্পী সরকার অপুষ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT