ভোজ্যতেল উৎপাদনে নতুন সম্ভাবনা পেরিলা
কৃষকরা ধানক্ষেতের পাশে ভোজ্যতেল উৎপাদনের জন্য কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দেশে দিন দিন বাড়ছে ভোজ্যতেলের চাহিদা। প্রয়োজনের তুলনায় উৎপাদন কম হওয়ায় বাড়ছে আমদানি ব্যয়। আমদানি ব্যয় কমানোর তাগিদ থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এইচ এম তারিক হোসেন গবেষণার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার তৈলবীজ গোল্ডেন পেরিলা চাষের সম্ভাব্যতা যাচাই করেছেন। ফলে দেশে তৈলবীজ হিসেবে পেরিলা চাষের সম্ভাবনা তৈরি হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




