বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা দরকার কিন্তু দুঃখের বিষয় এ নিয়ে দিকনির্দেশনা নেই।
আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় তিনি বলেন, দেশের বাইরে থেকে ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে দেশের ভেতরেও কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি আরও বলেন, সবার আগে বাংলাদেশ এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।









