চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের পরিবর্তনের প্রত্যাশা বুঝতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৪
বাংলাদেশ
A A

মানুষের পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন করার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, রাজপথের ভাষা বুঝতে না পারলে সকলের কী পরিণতি হবে তা বুঝতে হবে। বর্তমান সরকারের পেছনে দর্শনটা বুঝে সেভাবেই সকলকে আচরণ করার আহ্বান জানান।

আজ পেট্রোবাংলায় ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থা-কোম্পানির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা এসব মন্তব্য করেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, মানুষ কেন রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল তা বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে।

সচিবদের তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকা উচিত নয় বলে তিনি বলেন, এত স্বার্থের ব্যাঘাত ঘটে। ভবিষ্যতে কোনো সচিব যাতে তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান না হয় সেদিকে লক্ষ্য রাখার হবে বলে তিনি জানান। কোম্পানিগুলোতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইতিমধ্যে জ্বালানি খাতে যে অনিয়ম হয়েছে তার ক্ষেত্রে কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেহেতু এ ব্যাপারে চুক্তি আইনের প্রশ্ন জড়িত তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে কিছুটা সময় প্রয়োজন। প্রয়োজনে সাবেক বিচারপতির সমন্বয়ে কমিটি করে বিদ্যমান চুক্তির শর্তগুলো রিভিউ করার পদক্ষেপ নেবেন বলেও তিনি জানান।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারে আপনার উদ্যোগ কি হবে এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, বেআইনি সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারে তথ্য নিয়ে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Reneta

মতবিনিময় সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিপিসি’র চেয়ারম্যান মোঃ আমিন উল আহসান এবং বিভিন্ন দপ্তর প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খনিজ সম্পদজ্বালানিবিদ্যুৎমুহাম্মদ ফাওজুল কবির খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT