রাষ্ট্র মেরামতে কতদিন লাগবে, তা জানার অধিকার মানুষের আছে: তারেক রহমান

তারেক রহমানের একান্ত সাক্ষাৎকার, যেখানে তিনি দেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের কতদিন লাগবে তা জানার অধিকার মানুষের আছে। সরকারের কর্মপরিকল্পনা জানতে চাইলেই যদি উপদেষ্টারা বিরক্ত হন, তা হবে অনাকাঙ্ক্ষিত।
রোববার (১৫ ডিসেম্বর) এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
তারেক রহমান বলেন, ডেঙ্গু, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ না করে সংস্কারের নামে সময় ক্ষেপণ করলে প্রশ্ন উঠবে, ‘সংস্কার’ নাকি ‘সংসার’ আগে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সকল অস্পষ্টতা কাটিয়ে খুব শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







