বাংলাদেশ

স্টারলিংকের জন্য মানুষ দিন গুণছে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে অংশ নেওয়া নেতারা বসে আলোচনা করছেন, একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের মানুষ স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য দিন গুণছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

বুধবার ২৩ এপ্রিল কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে স্পেসএক্সের ভিপি লরেন ড্রেয়ার প্রধান উপদেষ্টার সাথে দেখা করলে তিনি এমন মন্তব্য করেন। এসময় লরেন ড্রেয়ার ৯০ দিনের সময়সীমা শেষ হবার আগে স্টারলিংক চালুর বিষয়টি নিশ্চিত করেন।

গত দুই দশক ধরে ইলন মাস্কের সাথে কাজ করা ড্রেয়ার অংশীদারিত্বের অগ্রগতি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমরা শেষ সীমার খুব কাছাকাছি। আমি আমার দলকে মে মাসের মধ্যে একটি কারিগরি উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলেছি।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ইউনূস অগ্রগতি সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য বড় খবর। মানুষ দিন গুনছে এবং যখন সময় আসবে, তখন একটি বড় উদযাপন হতে হবে। লরেন ড্রেয়ার বলেন, এটি আমাদের সবচেয়ে সুবিন্যস্ত এবং সুসংগঠিত উদ্যোগগুলোর মধ্যে একটি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোর্শেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিষয়:প্রধান উপদেষ্টা স্টারলিংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…