চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সান্তোসেই চিরনিদ্রায় শায়িত পেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মঙ্গলবার রাতে সমাধিস্থ করা হয়েছে ফুটবলের রাজা পেলেকে। কিংবদন্তির ইচ্ছা ছিল শায়িত হবেন সান্তোসে। সেখানকার সমাধিস্থল নেক্রোপোল একুমেনিয়ার ১৪তলা ভবনের নবম তলায় চিরনিদ্রায় শায়িত ব্রাজিলিয়ান মহাতারকা।

সোমবার সান্তোস ক্লাবের ভিলা বেলমিরো স্টেডিয়ামে রাখা হয়েছিল পেলের মরদেহ। সেখানে কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের সাধারণ মানুষ ও বিশ্বতারকারা। একদিন শ্রদ্ধা নিবেদনের শেষে শুরু হয় অন্ত্যেষ্টিক্রিয়ার মূলপর্ব। ফায়ার সার্ভিসের গাড়িতে করে সান্তোসের চারদিকের রাস্তায় প্রদক্ষিণ করা হয় তিনবারের বিশ্বকাপজয়ীর মরদেহ। পরিবারের সদস্য ও কাছের মানুষেরা শুধু এ পর্বে অংশ নিতে পেরেছেন।

পরে মরদেহ নেয়া হয় পেলের পৈতৃক ভিটায়। সেখানে ছেলেকে শেষবারের মতো বিদায় জানান শতবর্ষী মা ডোনা সেলেস্তে অরান্তেস। শয্যাশায়ী ১০০ বছর বয়সী ডোনা সেলেস্তে অরান্তেস নিজেও। এরপর পেলেকে নেয়া হয় নেক্রোপোল একুমেনিয়াতে।

Banglabid

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়েছেন সেলেসাও কিংবদন্তি। হার মেনেছেন গত বৃহস্পতিবার। সান্তোসের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মহাতারকার মৃত্যুতে ব্রাজিলে ঘোষণা করা হয় তিন দিনের রাষ্ট্রীয় শোক। সময়টাতে মরদেহ হাসপাতালেই রাখা হয়েছিল। পরে প্রিয় ক্লাব সান্তোসের ভিলা বেলমিরোতে নেয়া হয়। যে মাঠ তার হাজারো কীর্তির সাক্ষী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেলেফিফাফুটবলব্রাজিললিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT