চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালেই বড়দিন পালন করবেন অসুস্থ পেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ঠিকঠাক যাচ্ছে না ‘কালো মানিক’ খ্যাত পেলের। শরীরে ছড়িয়ে পড়েছে ক্যান্সার, পারছেন না খেতেও। অবস্থার অবনতি বাজভাবে হওয়ায় হাসপাতালে থাকার সময় বাড়ছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির। অসুস্থতার জন্য এবছরের বড়দিনেও বাড়ি যেতে পারবেন না, উদযাপন করতে হবে হাসপাতালেই।

ব্রাজিলের রিও ডি জেনেরিওর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে গত নভেম্বর থেকে ভর্তি হয়ে আছেন ফুটবল সম্রাট। অবস্থার অবনতি হওয়ায় এলিভেটেড কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে। তার মেয়ে কেলি নাসিমেন্টো জানিয়েছেন, বাবার অসুস্থতার জন্য বাড়িতে বড়দিনের অনুষ্ঠান বাতিল করছেন। হাসপাতালে পেলের সঙ্গেই উদযাপন করবেন।

‘আমাদের পরিবারের বড়দিনের অনুষ্ঠানটি বাতিল করছি। কারোর মন ভালো নেই। বাবার শারীরিক অবস্থা একদমই ভালো নয়। এখন সব কিছুই স্রষ্টার হাতে। আমরা প্রার্থনা করছি, বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য। এবারের বড়দিন হাসপাতালেই কাটাতে হবে।’ বলেছেন পেলের মেয়ে।

বিশ্বকাপ চলাকালীন অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। তার দেহে ক্যান্সার অন্তিম পর্যায়ে পৌঁছেছে। মাঝে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। সংকটজনক অবস্থা থেকে ফিরে নিজেই জানিয়েছিলেন ঠিক থাকার কথা। তবে আবারও অসুস্থ হয়ে পড়েছেন পেলে। সারা দেহ ফুলে রয়েছে। কেমোথেরাপিও কাজ করছে না।

হাসপাতাল সূত্র বলছে, খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন ফুটবল সম্রাট। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যাও প্রকট হচ্ছে। কোলন ক্যান্সার কিডনিতেও ছড়িয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পেলেকে সুস্থ রাখতে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সারনাসিমেন্টোপেলেবড়দিনব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

আগস্ট ৬, ২০২৬

সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT