বিনোদন

টানা ১৭ মিনিট করতালি পেল পেদ্রো আলমোদোভারের ছবি

দুই নারী বসে আলোচনা করছেন, একে অপরের সঙ্গে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নারী বসে আলোচনা করছেন, একে অপরের সঙ্গে হাসিমুখে, একটি সোফায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’ ভেনিস চলচ্চিত্র উৎসবে টানা ১৭ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। এবছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন পেল এই ছবি।

‘দ্য রুম নেক্সট ডোর’-এ অভিনয় করেছেন টিলডা সুইনটন এবং জুলিয়ান মুর। সোমবার সন্ধ্যায় সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।

সিনেমা শেষে যখন পর্দা নামলো, তখন সিনেমার কলাকুশলী ও নির্মাতা সিট ছেড়ে উঠে দাঁড়ান। পেদ্রো সিনেমার প্রধান দুই চরিত্রের অভিনেত্রীদের হাতে চুমু দেন। এসময় দর্শকের করতালিতে মুখর হয়ে উঠে পুরো গ্যালারি। ১৭ মিনিট ধরে চলে করতালিতে পুরো হল মুখর হয়ে থাকার পরে পেদ্রো, টিলডা এবং জুলিয়ান মঞ্চে ওঠেন। এসময়ে জুলিয়ানের পরনে ছিল গোল্ডেন গাউন। টিলডা পরেছেন অফ-হোয়াইট পোশাক।

তিনজন ব্যক্তি লাল গালিচায় দাঁড়িয়ে আছেন, একে অপরের হাত ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় জুলিয়ান ও টিলডা বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই বান্ধবী। কম বয়সে এক ম্যাগাজিনে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। পরে দুজনের পথ আলাদা হয়ে যায়। ইনগ্রিড (জুলিয়ান) উপন্যাস লেখেন। মারথা (টিলডা) একজন যুদ্ধ প্রতিবেদক। বহু বছর পর তাদের দেখা হয় আবার, নিউ ইয়র্কে। ইনগ্রিড জানতে পারে মারথার ক্যানসার। পরবর্তী সপ্তাহ এবং মাসগুলোতে তারা আবার একে অপরের সঙ্গে যোগাযোগ করতে থাকে। একে অন্যের জীবন সম্পর্কে জানতে থাকে।

জানা গেছে, চলতি বছর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২১টি সিনেমা। যার মধ্যে রয়েছে প্রখ্যাত সব নির্মাতার সিনেমা। এখন এটাই দেখার পালা শেষ পর্যন্ত কার হাতে ওঠে উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন (স্বর্ণসিংহ)। জানা যাবে ৭ সেপ্টেম্বর।

বিষয়:জুলিয়ান মুর টিলডা সুইনটন দ্য রুম নেক্সট ডোর পেদ্রো আলমোদোভার ভেনিস চলচ্চিত্র উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…