জনপদ

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধারকারীরা হাসপাতালে নিয়ে যাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছে।

শুক্রবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে এবং গুরুতর আহত মোটরসাইকেল চালক শান্ত ইসলাম (২০) জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারিপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি এসএম মঈনুদ্দিন জানান, মোটরসাইকেল চালক শান্ত জয়পুরহাট থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে মহাসড়কের হাজিপাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান।

এ সময় চালক শান্ত মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপরে পরে গুরুত্বর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বিষয়:জয়পুরহাট মোটরসাইকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…