জনপদ

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ৪০ জনের মনোনয়নপত্র জমা

পটুয়াখালী জেলার মানচিত্র ও লোগো, বাংলাদেশে অবস্থান দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালী জেলার মানচিত্র ও লোগো সহ বাংলাদেশের মানচিত্রে অবস্থান চিহ্নিত করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীতে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ৮টি উপজেলায় সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী রিটার্ণিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামাল হেসেনের কাছে আজ অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা পরিষদ প্রশাসক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব খলিলুর রহমান মোহন তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর সাথে ছিলেন।

বিষয়:জেলা পরিষদ নির্বাচন পটুয়াখালী মনোনয়নপত্র জমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…