চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে ‘পাঠান’ দেখতে দর্শকদের ঢল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১২, মে ২০২৩
বিনোদন
A A
সিনেমা দেখার জন্য দর্শকদের ভিড়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেমনটা ধারণা করা হচ্ছিল তাই হচ্ছে! ঢাকার স্টার সিনেপ্লেক্সে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দেখতে দর্শকদের ঢল নেমেছে। শুক্রবার বলিউডের এ ছবি মুক্তির প্রথম শো থেকে হাউজফুল যাচ্ছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, সিনেপ্লেক্সের ৭ ব্রাঞ্চে শুক্রবার থেকে ৩৪টি করে শো পেয়েছে ‘পাঠান’।

সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, প্রথম দুইদিনের টিকেট শেষ। রবিবারের টিকেটও অর্ধেক শেষ। শুক্রবার সকাল থেকে ‘পাঠান’ দেখতে সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চে দর্শকের ঢল নেমেছে। ঈদে বাংলাদেশের ছবিগুলো ভালো চলার পর ‘পাঠান’ আবার দর্শকদের হলমুখী করেছে।

শুক্রবার বিকেলে সিনেপ্লেক্সের বসুন্ধরা ব্রাঞ্চে গিয়ে দেখা যায়, দলে দলে মানুষ পাঠান দেখতে আসছেন। দীর্ঘলাইন দিয়ে সিনেমা হলে ঢুকছেন। শাহরুখ খানের বাংলাদেশে একাধিক ফ্যান ক্লাব আছে। সেই ভক্তরাও জড়ো হয়েছে সাদা টি-শার্টে ‘পাঠান’ পোস্টার লাগিয়ে সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে এসেছে।

Banglabid

চোখে পড়ে ছবি শেষে ‘ঝুমে পাঠান’ গানের তালে তালে ভক্তরা নাচনাচি করছেন। আরও দেখা যায়, উচ্চবিত্ত দর্শকরা পরিবার নিয়ে পাঠান দেখছেন।

‘বাংলাদেশের ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামে একটি ফ্যান ক্লাব শুক্রবার সিনেপ্লেক্সের ফার্স্টডে ফার্স্টশো’র আয়োজন করে। ৭০ জন শাহরুখ ভক্ত প্রথমদিন ১১টা ২০ মিনিট-এর শো দেখেছে। তারা জানান, ২০১৬ সাল থেকে ফ্যান ক্লাবটি বাংলাদেশ থেকে পরিচালনা করছেন শাহরুখ খানের ভক্তরা।

দেশের ৪১টি সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পেয়েছে। সিনেপ্লেক্সে ভালো চললেও সিঙ্গেল স্ক্রিনে সুবিধা করতে পেরেছে কিনা সেটি পরিস্কার জানাতে পারলেন না সিনেমা হল মালিক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, পাঠান কেমন যাবে সেটা বুঝতে সময় লাগবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠানবলিউডলিড বিনোদনশাহরুখসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT