বিনোদন

১০০০ কোটির মাইলফলক পার করলো ‘পাঠান’

পাঠান সিনেমার দুই তারকা, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন, একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ছবি, যেখানে তারা একসঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন, সিনেমার প্রচার অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবশেষে ১০০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেললো শাহরুখের ‘পাঠান’। ২৮ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১০০৩ কোটি রূপি।

মুক্তির প্রথম ধাপেই ১০০০ কোটি রুপি আয় করল কিং খানের ‘পাঠান’। বিশ্বব্যাপী এই আয় ১২২ মিলিয়নেরও বেশি। হিন্দি ছবির ইতিহাসে ‘দঙ্গল’কে হার মানালো ‘পাঠান’র এই আয়।

এতদিন ১০০০ কোটি রূপি আয় করা একমাত্র বলিউড ছবি ছিল আমির খানের ‘দঙ্গল’। এছাড়াও দক্ষিণই ছবি হিসেবে প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ ১০০০ কোটির মাইলফলক ছুঁয়েছিল।

৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

বিষয়:পাঠান শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…