চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে ট্রেন বন্ধ থাকায় বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়

এস কে রাসেল এস কে রাসেল
২:৪২ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৫
কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জের বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড়, ট্রেন বন্ধ থাকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশের মতো কিশোরগঞ্জেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে বাসস্ট্যান্ডগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়।

সোমবার দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ডে গিয়ে যাত্রীদের ভিড়ের চিত্র লক্ষ্য করা গেছে। বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারে কাজ করা লোকজনও বলছে, সাধারণ অন্যদিনের তুলনায় কিছুটা যাত্রী চাপ বেড়েছে। রেল ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছেন ট্রেনে চলাচল করা যাত্রীরা। স্টেশনে এসে ট্রেন বন্ধের খবর শুনে অনেকেই চলে এসেছেন বাসস্ট্যান্ডে। জরুরি প্রয়োজন না থাকলে অনেকেই চলে গেছেন বাড়িতে।

ট্রেন বন্ধ থাকায় স্টেশন থেকে ফিরে এসেছেন সোমা আক্তার নামে এক যাত্রী। তিনি জানান, ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য স্টেশনে গিয়েছিলাম। স্টেশনে গিয়ে দেখি ট্রেন বন্ধ। জরুরি ঢাকায় যেতে হবে তাই বাসস্ট্যান্ডে চলে এসেছি। এখন বাসেই যেতে হবে।

কিশোরগঞ্জ গাইডাল বাসস্ট্যান্ডে থেকে সায়দাবাদ ও গুলিস্তানগামী যাতায়াত প্রাইভেট লিমিটেড বাসের কাউন্টার মাস্টার বাশার জানান, অন্য সাধারণ দিন সকাল থেকে এর সময়ে ১০ থেকে ১২টা বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেত। কিন্তু আজকে অলরেডি ১৬টি বাস ঢাকার উদ্দেশ্যে কাউন্টার ত্যাগ করেছে। সকল বাসে যাত্রী ছিল পরিপূর্ণ।

অনন্যা স্পেশাল সার্ভিসের কাউন্টার মাস্টার শাহজাহান জানান, অন্যান্য দিনের তুলনায় কিছু চাপ রয়েছে। সকাল থেকে এ পর্যন্ত ১৬টি বাস গাইডাল বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার খলিলুর রহমান জানান, সকাল থেকে কিশোরগঞ্জ স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ৫টি ট্রেন কিশোরগঞ্জ থেকে আসা যাওয়ার কথা ছিলো। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জট্রেন বন্ধবাসস্ট্যান্ডযাত্রীদের ভিড়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT