গাজীপুরে মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা: বহু হতাহত

গাজীপুরে মালবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের ক্ষতিগ্রস্ত অংশ ও আহতদের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় বহু মানুষ আহত হয়েছেন।
আজ ৩মে বেলা ১১টার দিকে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের গাজীপুরের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুতও হয়েছে।
ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগনালে পৌঁছানোর পর লাইন ক্রসিং করার সময় বিপরীত দিক থেকে আসা জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ আহত ৪ জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস এবং কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
উদ্ধার কাজে সহায়তার জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।






