অপরাধ

বিমানবন্দরে ৪ কোটি টাকার সোনাসহ যাত্রী গ্রেপ্তার

বিমানবন্দরে সোনার বার ও স্বর্ণের গয়না উদ্ধার, গ্রেপ্তার ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে সোনার বার ও স্বর্ণের গয়না সহ একজন গ্রেপ্তার, তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার সৌদি আরব থেকে আগত হাবিবুর রহমান নামের এক যাত্রীর যাত্রীর হ্যান্ডব্যাগে থেকে ওই সোনা উদ্ধার করা হয়েছে। সোনার পরিমাণ মোট ৩২৮৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।

এদিন রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম এসব তথ্য জানান।

কাস্টমস গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল আনুমানিক সাড়ে ১১টায় ইমিগ্রেশন এলাকায় সাউদিয়া এয়ারলাইন্স যোগে আসা যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। পরে ওই যাত্রীর গতিবিধি নজর রাখা হয়। পরবর্তীতে যাত্রী ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে কাস্টমস গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় তার দেহ ও ব্যাগেজ তল্লাশি ও স্ক্যানিং করা হয়।

এ অবস্থায়, যাত্রীর হ্যান্ডব্যাগে ২৯৯ গ্রাম এবং বুকিংকৃত ব্যাগেজে থাকা তিনটি ব্লেন্ডারে বিশেষ কায়দায় লুক্কায়িত অবস্থায় ৬ পিস স্বর্ণপিন্ড পাওয়া যায়। যার মোট ওজন ২৯৯০ গ্রাম। সেই যাত্রীর কাছ থেকে মোট ৩২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আটক স্বর্ণালংকার ও স্বর্ণপিণ্ড কাস্টম হাউসের শুল্ক গুদামে ডিএম মূলে জমা প্রদান করা হয়েছে। স্বর্ণালংকার ও স্বর্ণপিণ্ডসহ যাত্রীকে গ্রেপ্তার করে ফৌজদারি মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়:কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…