চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি অভিনেত্রী খুশবুকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি অভিনেত্রী খুশবুকের ছবি, সুন্দর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের জনপ্রিয় টিভি, মঞ্চ অভিনেত্রী খুশবু খান আর নেই। সোমবার এই অভিনেত্রী পাকিস্তানের নওশেরা জেলার একটি ফসলি মাঠে হত্যাকাণ্ডের শিকার হন। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলেই খবর পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর।

পুলিশের বরাতে জিও টিভির অনলাইন ভার্সনের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যার দিকে নওশেরা এলাকার এক ফসলের মাঠে গুলিবিদ্ধ অবস্থায় অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, দুই অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীকে গুলি করেই পালিয়ে যান। পরে পুলিশের হাতে আসে দুই ব্যক্তির পরিচয়। জানা যায়, তাদের নাম শওকত এবং ফলক নিয়াজ। অভিনেত্রীর ভাই-ই এই দুই ব্যক্তির নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিনেত্রীকে অন্য কোথাও হত্যা করা হয়েছে। পরে তার লাশ এনে ফেলে রাখা হয় ফসলের মাঠে। এরইমধ্যে ময়নাতদন্ত শেষে অভিনেত্রীর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

পাকিস্তানের টেলিপর্দা, সিনেমা এবং নাট্যমঞ্চের বড় তারকা খুশবু। মূলত পশতু ভাষার নাটকে অভিনয়ের জন্য তিনি আলাদা করে জনপ্রিয়। অভিনেত্রীর ভাই জানিয়েছেন, অভিযুক্ত এই দুই ব্যক্তির সঙ্গে এক ইভেন্টে যাওয়া নিয়ে বহুদিন ধরেই ঝামেলা চলছিল খুশবুর। আর তার ফলেই অভিনেত্রীর এমন পরিণতি।

অভিনেত্রীর ভাইয়ের বয়ানের উপর ভিত্তি করেই পুলিশ তদন্তে নেমেছে। গোটা শহরে খুঁজে দেখা হচ্ছে গা ঢাকা এই দুই অভিযুক্তকে। –জিও টিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীখুশবু খানপশতুপাকিস্তানমডেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT