ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় ভাগ যান্ত্রিক ত্রুটির কারণে ২০ মিনিট বিরতি ঘোষণা করা হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের বক্তব্যকালে এ ত্রুটি ধরা পড়ে।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ৩০ মিনিট বিরতি শেষে অধিবেশনের দ্বিতীয় ভাগ শুরু হওয়ার পর স্পিকার বক্তব্য শুরু করলে মাইক্রোফোন কাজ না করায় যান্ত্রিকত্রুটি বিবেচনায় ২০ মিনিটের জন্য অধিবেশনে বিরতি দেওয়া হয়েছে।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদে বলেন, যান্ত্রিকত্রুটির জন্য মাইক্রোফোন কাজ করছে না, যেহেতু আযানও দিয়ে দিয়েছে আমরা ২০ মিনিটের বিরতি নিচ্ছি।
এরআগে সংসদের প্রথম অধিবেশন শরু হয় বৃহস্পতিবার সকাল ১১টায়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নির্বাচিত সব দলের সংসদ সদস্যরা উপস্থিত আছেন।







