বাংলাদেশ

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন আজ রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

গতকাল শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা।

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, যা পরে রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

বিষয়:ত্রয়োদশ জাতীয় সংসদ দ্বিতীয় দিন প্রথম অধিবেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…