ফুটবল

মরক্কোর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের শঙ্কা, প্রস্তুত ফরাসি পুলিশ

ফরাসি পুলিশ ও মরক্কো সমর্থকদের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি পুলিশ ও মরক্কো সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময়ের ছবি, যেখানে পুলিশ ও সমর্থকরা মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম কোনো আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস আগেই গড়েছে মরক্কো। গত সপ্তাহে পর্তুগালের বিপক্ষে জয়ের পর ফ্রান্সে বসবাসকারী মরক্কোর সমর্থকরা প্যারিসের রাস্তায় নেমে উদ্দাম উদযাপন শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

সেমিফাইনালে এবার খোদ ফ্রান্সের সঙ্গেই মরক্কোকে লড়তে হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফ্রান্সজুড়ে প্রায় ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার পুলিশ প্যারিসের পার্শ্ববর্তী ইলে-ডি-ফ্রান্স অঞ্চলে এবং প্রায় ২,২০০ পুলিশকে প্যারিসে মোতায়েন করা হয়েছে।

বিশ্বকাপের আগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যে পরিমাণ নিরাপত্তাকর্মীকে নিয়োজিত করা হয়েছিল, এবার তার দ্বিগুণ করা হল। স্থানীয় এক টিভি চ্যানেলে এমনই বলেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

প্যারিস এবং অন্যান্য অঞ্চলে প্রায় ৫০০টি চেক পয়েন্ট বসানো হয়েছে। ভক্তদের কাছে আতশবাজি এবং ধোঁয়া বোমা রয়েছে কিনা সেজন্য তল্লাশি চলবে।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 পুলিশ প্যারিস ফিফা বিশ্বকাপ ফ্রান্স ফিফা বিশ্বকাপ মরক্কো সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…