প্যারিস অলিম্পিকে সপ্তম দিনে ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে চীনকে সোনা এনে দিয়েছেন সি উই জেং ও ইয় কিয়ং হুয়াং। স্বর্ণ জয়ের পরেই সতীর্থকে বিয়ের প্রস্তাব করে বসেন সি উই জেং। সঙ্গে সঙ্গেই তাতে সম্মতি দেন কিয়ং হুয়াং। পরান হীরার আংটি।
মিশ্র দ্বৈতে জেং-হুয়াং জুটি বেঁধে সাউথ কোরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতে। কোরিয়াকে রৌপ্য এনে দেন উন হো কিম ও না ইয়ুন জিয়ং। আসরে বছরের অলিম্পিকে প্রথম ব্যাডমিন্টন পডিয়াম।
পদক জয়ের পর সমর্থকদের সঙ্গে উদযাপন করছিলেন হুয়াং। তখনই তার সতীর্থ জেং তাকে ফুলের তোরা দিয়ে অবাক করে দেন। হাঁটু গেড়ে বসে সমর্থকদের সামনেই করে বসেন বিয়ের প্রস্তাব। অবাক হলেও জেংয়ের প্রস্তাবে সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলে দেন হুয়াং, পরিয়ে দেন হীরার আংটি।
রোমাঞ্চকর মুহুর্তের অনুভূতি জানাতে গিয়ে হুয়াং বলেন তিনি আসলে ম্যাচের দিকেই বেশি মনোযোগী ছিলেন। এসবের কিছুই আগে থেকে টের পাননি। বলেন, ‘আমি একজন অলিম্পিক চ্যাম্পিয়ন এবং আমাকে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছে, এতে আমি রোমাঞ্চিত।’







