অন্যান্য খেলা

সোনার দৌড়ে চীন-যুক্তরাষ্ট্রের হাড্ডাহাড্ডি লড়াই

প্যারিস অলিম্পিক

চীন ও যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা পদক গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাথলেটরা পদক গ্রহণের সময় বিজয়ী হিসেবে উল্লাস প্রকাশ করছেন, পটভূমিতে দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে ১৫তম দিন শেষে জমে উঠেছে স্বর্ণপদক জয়ের লড়াই, টেবিলে শীর্ষে থাকতে যুক্তরাষ্ট্র-চীন লড়ছে সমানে সমান। আসরের পর্দা নামার আগেরদিন যুক্তরাষ্ট্রকে টপকে আবারও শীর্ষে উঠেছে চীন। ৩৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য আর ২৪টি ব্রোঞ্জসহ ৯০ পদক পেয়েছে এশিয়ার দেশটি। তবে পদক সংখ্যায় এগিয়ে যুক্তরাষ্ট্র।

দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের পদক ১২২টি। তারা ৩৮টি স্বর্ণের পাশাপাশি ৪২টি রৌপ্য ও ৪২টি ব্রোঞ্জ জিতেছে। পদক সংখ্যায় শতকের ঘরে পৌঁছায়নি অন্য কোনো দেশ।

স্বর্ণ জয়ের দিক থেকে স্বাগতিক ফ্রান্সকে পেছনে ফেলে তিনে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ১৮টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জসহ ৫০ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে অজিরা।

সোনা জয়ের দিক থেকে দারুণ উন্নতি করেছে জাপান। ফ্রান্স ও ব্রিটেনকে পেছনে ফেলে ১৮টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ ৪৩ পদক নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে এশিয়ার দেশটি।

সোনা জয়ে স্বাগতিক ফ্রান্স রয়েছে পাঁচে। ১৬টি স্বর্ণ, ২৪টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জসহ ৬২টি পদক অর্জন করেছে তারা। শুরুতে গ্রেট ব্রিটেনের অ্যাথলেটরা দারুণ করলেও শেষদিকে সোনা জয়ের দিক থেকে বেশ পিছিয়ে গেছে। ১৪টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ২৭টি ব্রোঞ্জসহ ৬৩ পদক নিয়ে ছয়ে নেমে গেছে তারা। আসরে সর্বনিম্ন যেকোনো একটি পদক পেয়েছে এমন দেশের সংখ্যা এপর্যন্ত ৮২টি।

বিষয়:চীন পদক তালিকা প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…