ছেলেদের রাইফেল ৫০ মিটার থ্রি পজিশনস ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন চীনের লিউ ইউকুন। এ ইভেন্টে বিশ্ব রেকর্ডের মালিক তিনি। প্যারিসে স্কোর করেছেন ৪৬৩.৬।
আসরে সোনার লড়াইয়ে শেষ রাউন্ডে ৯.৯ শট নিয়ে তিনি ৪৬৩.৬ স্কোরে শেষ করেন। ইউক্রেনের সের্হি কুলিশ (৪৬১.৩) রৌপ্য এবং ভারতের স্বপ্নিল কুসলে (৪৫১. ৪) ব্রোঞ্জ জিতেছেন।
এ নিয়ে তৃতীয় পদক জিতল ভারত। প্যারিস অলিম্পিকে গতকাল দু’দিনের ব্যবধানে ইতিহাস গড়ে দুই পদক জিতেছেন ভারতীয় শুটার মনু ভাকের।









