চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে না খেলার শঙ্কায় ব্রাজিল-আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিস অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই চূড়ান্ত বাছাইপর্বে ওঠে ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। চূড়ান্ত বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই দল দুটি হোঁচট খেয়েছে। আর্জেন্টিনাকে রুখে দিয়েছে ভেনেজুয়েলা। আরেক খেলায় প্যারাগুয়ের সঙ্গে হেরেই বসেছে ব্রাজিল। তাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অলিম্পিকের ফুটবল ইভেন্টে না খেলার শঙ্কা জেগেছে।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে প্রাক-বাছাইয়ে দশ দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপের শীর্ষ দুদল বাছাইয়ের চূড়ান্তপর্বে উঠেছে। সেখান থেকে শীর্ষ দুটি দল প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

গ্রুপ ‘এ’ থেকে ব্রাজিলের সঙ্গে বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডে উঠেছে ভেনেজুয়েলা। ‘বি’গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী প্যারাগুয়ে। অলিম্পিকের নিয়মানুসারে লাতিন অঞ্চল থেকে এই চার দলের লড়াই শেষে শীর্ষ দুদল পাবে প্যারিস অলিম্পিকের টিকিট।

নিজেদের প্রথম ম্যাচ খেলতে গত সোমবার চার দলই মাঠে নেমেছিল। প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারে ব্রাজিল। অন্যদিকে, ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট নষ্ট করেছে আর্জেন্টিনা। ফলে জমে উঠেছে বাছাইপর্ব।

চূড়ান্ত বাছাইপর্বে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে প্যারাগুয়ে। এক পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে ভেনেজুয়েলা। তলানিতে থাকা ব্রাজিলের পয়েন্ট শূন্য। অলিম্পিকে জায়গা পেতে হলে ব্রাজিল-আর্জেন্টিনাকে টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকতেই হবে। এই দুদলের হাতে আছে আর দুটি করে ম্যাচ।

৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। একই দিন ব্রাজিলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এরপর ১১ ফেব্রুয়ারি শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

Reneta

প্রথম ম্যাচের ফল দুদলকে এমন এক অনিশ্চয়তার সামনে দাঁড় করিয়েছে, তাতে চূড়ান্তপর্বের আগেই ঝরে যেতে পারে যেকোনো এক দল। এমনকি দুই দলেরই বাদ পড়ার শঙ্কা আছে।

৩ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ে আছে সুবিধাজনক জায়গায়। হাতে থাকা দুই ম্যাচে তারা সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জন করতে পারে। তারা যদি ১ বা ২ পয়েন্টও অর্জন করতে পারে, তারপরেও চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার সম্ভাবনা থাকবে তাদের সামনে। আর্জেন্টিনা ও ব্রাজিলও বাকি দুই ম্যাচ থেকে সর্বোচ্চ ৬ পয়েন্ট করে অর্জন করতে পারে।

তবে উভয় দলের জন্য একই সঙ্গে ৬ পয়েন্ট অর্জন করা সম্ভব নয়। কারণ এই দুই ম্যাচের একটিতে তারা একে অপরের প্রতিপক্ষ। তাই সর্বোত্তম ফল হতে পারে দুই দলই নিজেদের মধ্যে ড্র করে ১ পয়ন্ট অর্জন এবং অপর ম্যাচের প্রতিপক্ষকে হারানো। তাতে আর্জেন্টিনার সংগ্রহ দাঁড়াবে ৫ পয়েন্ট, কিন্তু ব্রাজিলের ৪।

প্যার‍্যাগুয়ে-ভেনেজুয়েলা ম্যাচে প্যারাগুয়ে জয় পেলে সেক্ষেত্রে ব্রাজিল বাদ পড়ে যাবে। কিন্তু ভেনেজুয়েলা জয় পেলে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো তাদের সংগ্রহও দাঁড়াবে ৪ পয়েন্ট করে। আর ম্যাচটি ড্র হলে প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও ব্রাজিলের পয়েন্ট হবে সমান ৪।

পয়েন্ট সমান হয়ে গেলে সামনে আসবে হেড টু হেড ফলাফল এবং গোল ব্যবধান। এক্ষেত্রেও ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো এক দলের বাদ পড়ার শঙ্কা থেকেই যায়।

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাপ্যারাগুয়েপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিলভেনেজুয়েলালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT