আরও একবার ব্যর্থতায় শেষ হলো বাংলাদেশের অলিম্পিক মিশন। পাঁচ অ্যাথলেটের সবাই বাদ পড়েছেন নিজেদের ইভেন্ট থেকে। সবশেষ অ্যাথলেট হিসেবে বাদ পড়লেন সাঁতারু সোনিয়া খাতুন।
মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৩ নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া। ৩০.৫২ সেকেন্ড সময় নেন তিনি। তার সেরা টাইমিং ছিল ৩০.১১ সেকেন্ড।
সম্মিলিতভাবে ৭৯জনের মধ্যে সোনিয়া হয়েছেন ৬৪তম। বাংলাদেশ থেকে পাঁচ অ্যাথলেটিক অংশগ্রহণ করেছিলেন প্যারিস অলিম্পিকে। এর আগে আর্চার সাগর ইসলাম, শুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি এবং ইমরানুর বাদ পড়েছেন।







