চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় বাবা-মা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার, ছাত্র-শিক্ষক ও দর্শনার্থীরা প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় বাবা-মা ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মো. মকবুলের ছেলে মো. মঞ্জুর ওরফে কল মঞ্জুর, তার ছেলে মো. ফোরকান ও স্ত্রী আমিনা খাতুন। রায় ঘোষণার সময় মো. মঞ্জুর ও আমিনা খাতুন আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি মো. ফোরকান পলাতক বলে জানা যায়।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( পঞ্চম আদালত ) নিশাত সুলতানার আদালত এ রায় ঘোষণা করে বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

Banglabid

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, ২০১৯ সালের ২৯ আগস্ট ঘটনায় নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে মো. ফোরকান, তার বাবা মো. মঞ্জুর ও মা আমিনা খাতুনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। পরে গত ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্তকারি কর্মকর্তা আদালতে চার্জশীট জমা দেন। এ নিয়ে গত ২০২১ সালের ১৭ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর (চার্জগঠন) আদেশ দেন।

মামলার নথির বরাতে ফরিদুল আলম বলেন, গত ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় নিজের বসত ভিটায় মুরগীর ঘর দেখাশোনা করছিলেন আব্দুল করিম। এসময় পূর্ব-পরিকল্পিতভাবে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। পরদিন সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম মারা যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারটেকনাফযাবজ্জীবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

পরবর্তী

আমি সবকিছুই জিতেছি: মেসি

পরবর্তী
মেসি বিশ্বকাপ ট্রফি জয় উদযাপন করছেন, আনন্দে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি সবকিছুই জিতেছি: মেসি

বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সংস্করণে বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহে

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT