চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনেই প্রথম সন্তানের বাবা হচ্ছেন পরম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
অন্যান্য, বিনোদন
A A
খুশি দম্পতি গাছের ছায়ায় বসে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-মা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। ১৫ ফেব্রুয়ারি সকালে ইনস্টাগ্রামে সুখবরটা দিলেন হবু মা-বাবা। ভারতীয় সংবাদ মাধ্যমকে পিয়া জানান, জুন মাসেই কোলে আসতে পারে একরত্তি। হিসাব মতো পিয়া এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা।

ভ্যালেন্টাইন্স ডে’র পরের দিনই এমন একটি খবরে আনন্দে আত্মহারা তাদের অনুরাগীরা। বেশ কিছু ছবির কোলাজে অভিনব কায়দায় খবরটি সমাজমাধ্যমে পোস্ট করেছেন পিয়া।

ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ভ্যালেন্টাইন্স ডে’র উদযাপন খানিক দেরিতেই করছি। আমরা যে কারণে ব্যস্ত ছিলাম, ১. নিজেদের নিয়ে ২. আমাদের পোষ্য নীনাকে নিয়ে ৩. গত বছর এসেছে বাঘা (বিড়াল), ৪. ভাবী সন্তানের অপেক্ষায়।

Banglabid

পরম-পিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। জেন বিটা আসছে তাদের জীবনে, কমেন্টে সে কথাও লিখেছেন পিয়া। হবু মায়ের অনুভূতি কেমন? এ বিষয়ে পিয়া বলেন, ‘আমি এবং পরম ভীষণ এক্সাইটেড। ভীষণ খুশি। খুব আনন্দ হচ্ছে। সেই সঙ্গে একটু চিন্তাও হচ্ছে। যাতে সব ভালো হয়। তবে সব ঠিক থাকলে জুন মাসেই ভূমিষ্ঠ হবে সন্তান।’

২০২৩ সালের ২৭ নভেম্বর আইনিভাবে বিয়ে সারেন পরম-পিয়া। তাদের সংসার যাপন প্রায় দেড় বছরের। দু’জনেরই পোষ্য প্রেম ভীষণরকম। সব সময় বলেন যে, তাঁদের দুই পোষ্য সারমেয় নীনা ও বিড়াল বাঘাও তাঁদের পরিবারের সদস্য। এ বার সদস্য সংখ্যা বাড়তে চলেছে। পিয়ার গর্ভে বেড়ে উঠছে নতুন প্রাণ। নতুন জীবনের অপেক্ষায় পরমব্রত-পিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরমব্রতপরমব্রত চ্যাটার্জীলিড বিনোদনসন্তানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT