চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির কাছে ক্ষমা চাইলেন প্যারাগুয়ে ডিফেন্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের সঙ্গে ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। ম্যাচে রেফারির সঙ্গে বাকযুদ্ধ চলে লিওনেল মেসিদের। একপর্যায়ে প্যারাগুয়ের সমর্থকরা মেসির দিকে বোতলও ছুঁড়ে মারে। ঘটনায় কিংবদন্তির কাছে ক্ষমা চাইলেন দেশটির ডিফেন্ডার ওমর আলদেরেত।

প্যারাগুয়ের আসুনসিওনের ডিফেন্সর্স দেল চাকো স্টেডিয়ামে মেসিকে মূলত সহজাত খেলা খেলতে দেননি আলদেরেত। ইন্টার মিয়ামি তারকাকে বেশ কয়েকবার কড়া ট্যাকল করেছেন। একটা সময় মেসি রেফারি আন্দারসন দারঙ্কোর কাছে অভিযোগ করেন। তিনি তা আমলে নেননি। হতাশ হয়ে রেফারিকে উদ্দেশ্য করে সেসময় কিছুই একটা বলেছিলেন ৩৭ বর্ষী মেসি, যা ধরা পরে টিভি ক্যামেরায়।

সেই ঘটনা ছাড়াও আরেকবার কর্নার কিক নেয়ার সময় মেসির দিকে প্যারাগুয়ের সমর্থকরা বোতল ছুঁড়ে মারে। এই আচরণে দুঃখ প্রকাশ করেছেন আলদেরেত।

ইনস্টাগ্রামে মেসিকে উদ্দেশ্য করে আলদেরেত লিখেছেন, ‘প্রিয় লিও মেসি, তোমার দিকে কেউ বোতল ছুঁড়ে মেরেছিল। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমার দেশের পক্ষ থেকে ক্ষমা চাইছি। তুমি এখানকার লাখো মানুষের জন্য আদর্শ এবং সারাবিশ্বের কাছেও। আমরা এই অসম্মানজনক আচরণের জন্য গভীরভাবে অনুতপ্ত, যেটাতে তোমার প্রতি আমাদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাআলদেরেতপ্যারাগুয়েমেসিলাতিন আমেরিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএমপিতে ৭ কর্মকর্তাকে বদলি

জুন ৫, ২০২৬

কিউবার প্রেসিডেন্ট ও কাস্ত্রো পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

জুন ৫, ২০২৬

‘সন্তানের জন্যই কোরবানি দেই’, ভাইরাল রিলস নিয়ে বললেন অপু

জুন ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে ৩৩ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নদী-হাওর রক্ষায় সচেতনতা বাড়াতে “বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কায়াকিং”-এর উদ্যোগ

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT