চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক-সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে রাজধানীতে “পাড়া উৎসব”

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২২
অন্যান্য
A A
সামাজিক-সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে পাড়া উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়মিত বাৎসরিক আয়োজনের ধারাবাহিকতায় রাজধানীর প্রাণকেন্দ্রে গুলশান এলাকায় আয়োজিত হয়ে গেল “পাড়া উৎসব”। এ উপলক্ষে রাখা হয়েছিল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত বিভিন্ন আয়োজন। এলাকায় বসবাসরত নাগরিকগণ এই অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দে মেতে উঠেছিলেন আর সেই সঙ্গে প্রতিবেশি ও এলাকার অন্যান্য বাসিন্দাদের সঙ্গে এদিন তৈরি হয়েছে তাদের অমূল্য স্মৃতি।

“হিরো সফর অল” নামের অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান আর সেই সঙ্গে গুলশান সোসাইটি ও ডিনসিসি যৌথ ভাবে গুলশানের আবাসিক এলাকায় নতুন করে প্রাণের সঞ্চার করতে এই দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করে৷ “হিরো সফর অল” এর প্রতিষ্ঠাতা রেহনুমা করিম পুরো অনুষ্ঠানের সার্বিক আয়োজনে নেতৃত্ব দেন।হিরো সফর অলইনক এর স্বেচ্ছা সেবকরা যেমন এদিন অক্লান্ত পরিশ্রম করেছেন তেমনি পর্দার অন্তরালে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন গুলশান সোসাইটির সাজ্জাদ সোহেল, তানভীর আহমেদ এবং ডিএনসিসি টিমের শায়ান সেরাজ জামান। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এদিনের অনুষ্ঠানটি সফল হয়েছে৷ দেশের বরেণ্য অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা আদিল এ দিনের পুরো আয়োজনে সক্রিয় ভাবে উপস্থিত ছিলেন।সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছেন সরফরাজ আনোয়ার উপল আর “মনেরমানুষ” এর পক্ষ হতে অনুষ্ঠানে জাতীয় পুরস্কার প্রাপ্ত গান আছেন আমার মোক্তার গানের প্রতি সম্মান জানিয়ে তা পরিবেশন করা হয়।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমরা একটি বৈষম্য মুক্তনগরী চাই।আমার লক্ষ্য হচ্ছে সকলকে সঙ্গে নিয়ে এই নগর গড়ে তুলতে যেখানে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণ থাকবে।এই পাড়া উৎসব প্রতিবেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সামাজিক সম্পর্ক গুলোকে করবে আর ও দৃঢ়।আমাদের শিশুরা খেলার সুযোগ পাচ্ছেনা।তাদের কোন বন্ধু নেই।আর সেজন্যই এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।এতে সমাজে অন্যায়ও অস্থিরতা হ্রাস পাবে৷ আমরা ঠিক এরকম একটি ঢাকা গড়ে তুলতে চাই সবার জন্য।

Banglabid

সালমা আদিল ফাউন্ডেশন এবং সেফ হ্যান্ডস এর প্রতিষ্ঠাতা, মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা লায়ন সালমা আদিল এমজেএফ এই পাড়া উৎসবে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।তিনি বলেন, “এলাকার সকলে মিলে একসঙ্গে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বৈশিষ্ট্যপূর্ণ এই আয়োজনটি উপভোগ করছে, দেখে খুব ভালো লাগছে।এর মাধ্যমে এই এলাকার সকলের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় হবে।”

এই অনুষ্ঠানে ছিল খাবারের আয়োজন, খেলা, জাদুপ্রদর্শন, ছবি-আঁকা, গান-বাজনা, কৌতুক অভিনয়, লাঠিখেলা, শারীরিক কসরত, পথ নাটক ইত্যাদি।এলাকার সকলের জন্য ছিল ট্যালেন্টশো। অত্যন্ত সফল ও অনন্য অনুষ্ঠানটি কিছু লক্ষ্য সামনে রেখে আয়োজিত হয়।পরস্পর বিচ্ছিন্ন আমাদের এই সমাজে সকলের মাঝে সংযোগ ঘটানোই ছিল এর উদ্দেশ্য।অল্প সময়ে অমূল্য কিছু স্মৃতি তৈরি করাই ছিল এর পেছনের মূল ভাবনা।এরকম উৎসব প্রতিবেশিদের মধ্যে মায়া, মমতা ও সহযোগিতা জাগিয়ে তুলবে আর নিজের ঐতিহ্য ও সংস্কৃতিকে নিয়ে করবে গর্বিত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরীয়তপুরে মৃত্তিকা দিবস পালিত

পরবর্তী

বাড়িতে সশস্ত্র ডাকাতি, বিশ্বকাপ ছেড়ে গেলেন স্টার্লিং

পরবর্তী
বিশ্বকাপের জন্য প্রস্তুত ইংল্যান্ডের ফুটবল তারকা স্টার্লিং. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়িতে সশস্ত্র ডাকাতি, বিশ্বকাপ ছেড়ে গেলেন স্টার্লিং

নেইমার কোরিয়া বিপক্ষে খেলতে প্রস্তুত, হাসিমুখে ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়ার বিপক্ষে খেলবেন নেইমার

সর্বশেষ

আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী মেসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT