চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়িতে সশস্ত্র ডাকাতি, বিশ্বকাপ ছেড়ে গেলেন স্টার্লিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ চলাকালীন সময়ে কাতারে বসে দুঃসংবাদ পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং। ইংল্যান্ডের সারেতে তার বাড়িতে শনিবার সন্ধ্যায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সেজন্য ছেড়ে গেছেন বিশ্বকাপের মঞ্চও।

সেনেগালের বিপক্ষে ম্যাচের আগে বিষয়টি নিয়ে কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে কথা বলেন স্টার্লিং। শেষ ষোলোর লড়াইতে খেলতেও নামেননি।

ইংল্যান্ডের জয়ের পর সাউথগেট নিশ্চিত করেছেন, স্টার্লিং লন্ডনে চলে যাবেন। কতদিনের মধ্যে কাতারে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন সেটিও নিশ্চিত নয়।

২৭ বর্ষী ফুটবলার পরিবারের পাশে থাকার জন্য দল ছেড়ে গেলেও টুর্নামেন্টে আবারও তাকে পাওয়া যেতে পারে বলে খবর দিচ্ছে ইংলিশ গণমাধ্যমগুলো।

ডাকাতির ঘটনা সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্টার্লিংয়ের পরিবারের কয়েকজন সদস্য, ঘনিষ্ঠ বন্ধু, বান্ধবী পেইজ এবং তার দুই সন্তান কাতারেই ছিলেন। তার মা অবশ্য লন্ডনে ফিরে গেছেন।

সাউথগেট বলেছেন, ‘রাহিম এখন পারিবারিক পরিস্থিতি সামলাচ্ছে। তাই ইংল্যান্ডে ফিরে যাচ্ছে। পরিস্থিতির সমাধানে এবং পরিবারের পাশে থাকতে আমাদের তাকে যেতে দিতে হবে। এ সময়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা তাকে যেতে দিচ্ছি।’

Reneta

‘আমরা তার বিষয়টি গোপন রেখে তাকে সম্মান দিতে চাই। তাই ডাকাতির বিষয়ে খুব বেশি বিস্তারিত কথা বলতে চাচ্ছি না।’

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন সতীর্থ স্টার্লিংয়ের ব্যাপারে বলেছেন, ‘আমাদের তার এবং তার পরিবারের প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা তাকে আমাদের পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি এবং আশা করি তাকে যতদ্রুত সম্ভব বিশ্বকাপে আবারও দেখতে পাবো।’

শনিবার আল বাইত স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। শেষ আটের লড়াইয়ে স্টার্লিংকে দেখা যাওয়া নিয়ে রয়েছে সংশয়। এ ম্যাচে তিনি যদি না খেলেন এবং সেমিফাইনালের আগে ইংল্যান্ড বাদ পড়ে, তাহলে বিশ্বকাপে তার আর খেলা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022কেনফিফা বিশ্বকাপ ইংল্যান্ডসাউথগেটসারেসেমিলিড ফিফা বিশ্বকাপস্টার্লিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধার অভিযান

জুলাই ২৯, ২০২৬

পরীবাগের ‘মধ্যরাতের ভিডিও’ নিয়ে ডাকসু নেতা জুবায়ের যা বললেন

জুলাই ২৯, ২০২৬

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT