জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

থানায় সাধারণ ডায়েরি

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের সরকার হাটি এলাকা থেকে মো. রফিকুল ইসলাম সায়ন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২১ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর ১০ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় সায়নের মা ফয়জুন্নেছা বেগম বাদী হয়ে গত ২৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৯০৫।

মজলিশপুর ইউনিয়ন পরিষদের সদস্য আয়েত আলী জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সায়নের কোনো সন্ধান পাননি। পরে থানায় জিডি করা হয়।

নিখোঁজ সায়নের পিতার নাম মো. নজরুল ইসলাম। তার বয়স ১৫ বছর। উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, ওজন ৪০ কেজি এবং মাথার চুল ছোট।

সায়নের স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের সরকার হাটি এলাকায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি সায়নের সন্ধান পেয়ে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: মো. আয়েত আলী মোবাইল: ০১৭২৩৪১১০২২, ০১৭৩০৯৮০৭৪৪।

বিষয়:কিশোরব্রাহ্মণবাড়িয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…