মাল্টিমিডিয়া

শরীয়তপুরে মৃত্তিকা দিবস পালিত

শরীয়তপুরে মৃত্তিকা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

“মাটি : খাদ্যের সূচনা যেখানে” প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, শরীয়তপুর জেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে শরীয়তপুরে বিশ^ মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলাপ্রশাসনের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপপরিচালক মো: মতলুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলাপ্রশাসক মো: পারভেজ হাসান। বিশেষ অথিথি ছিলেন এরআরডিআই ফরিদপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কিবরিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরীফুল হাসান। র‌্যালি ও আলোচনা সভায় কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা সহ কৃষক ও সংবাদকর্মীগন অংশ নেন। তথ্য ও ভিডিও: এস এম মজিবুর রহমান

বিষয়:মৃত্তিকা দিবস শরীয়তপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…