চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে এসেছে ‘পাপ কাহিনী ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

চারটি ভিন্ন গল্পে নির্মিত বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী ২’ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রিমিয়াম কনটেন্ট হিসেবে উন্মুক্ত হয়েছে। প্রথমদিন চারটি গল্পের প্রথমটি মুক্তি পেয়েছে। বাকিগুলো শিগগিরই আসবে।

মানব সম্পর্কের জটিলতা, আবেগের টানাপোড়েন, পরকীয়া, প্রতারণা, লোভ, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের অন্ধকার দিক কেন্দ্র করে নির্মিত এই ৪ পর্বের সিরিজে তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে, ভালোবাসা কখনও আশ্রয়, আবার কখনো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।

এটি নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, “পাপ কাহিনী ২” বাস্তব জীবনের বিভিন্ন সম্পর্কের ভাঙন ও মানসিক জটিলতার প্রতিচ্ছবি। প্রতিটি পর্বে আলাদা গল্প, আলাদা চরিত্র এবং ভিন্ন সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবনের গভীর আবেগ ও সংকটগুলো নাটকীয়ভাবে উপস্থাপিত হয়েছে।

এটির প্রথম পর্বে গ্ল্যামার ও মিডিয়া জগতের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ংকর বাস্তবতা তুলে ধরা হয়েছে। তারকাখ্যাতি, ক্ষমতা, অর্থ এবং সম্পর্কের ভেতরে গড়ে ওঠা প্রতারণা, গোপন সম্পর্ক, ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা ধীরে ধীরে উন্মোচিত হয়ে তৈরি করে এক উত্তেজনাপূর্ণ ও অপ্রত্যাশিত পরিস্থিতি।

শক্তিশালী অভিনয়, বাস্তবধর্মী সংলাপ, টানটান গল্প বলার ধরণ এবং চমকপ্রদ মোড় ‘পাপ কাহিনী ২’-কে করেছে আরও বেশি আকর্ষণীয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, ভাবনা, প্রভা, কুসুম সিকদার, ইমতিয়াজ বর্ষণ, ফারিণ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনইমতিয়াজ বর্ষণকুসুম সিকদারপাপ কাহিনি ২প্রভাফারিণ খানভাবনারুনা খানলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT