বিনোদন

দেশের যে সব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘পাপ পুণ্য’

উত্তর আমেরিকার ৯১টি ও বাংলাদেশের ২০টির বেশি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘পাপ পুণ্য’

চার নারী দর্শক ও এক পুরুষ পরিচালক সিনেমা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাপ পুণ্য’ ছবির একটি দৃশ্য

রাত পোহালেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’। বহুল প্রতীক্ষিত এই ছবিটি দেশের বেশিরভাগ আধুনিক প্রেক্ষাগৃহে দেখতে পারবেন দর্শক।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, শুক্রবার দেশের কুড়িটির মতো প্রেক্ষাগৃহে ‘পাপ পুণ্য’র মুক্তি চূড়ান্ত হয়েছে। শেষ সময়ে বাড়তে পারে আরও কয়েকটি প্রেক্ষাগৃহ।

দলের পাঁচজন সদস্যের ছবি, সবাই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ রাজধানীর স্টার সিনেপ্লেক্স এর পাঁচটি শাখাতেই শুক্রবার থেকে চলবে ‘পাপ পুণ্য’। এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, জিঞ্জিরার জয় সিনেপ্লেক্স, গাজীপুরের বর্ষা সিনেমা হল, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সুগন্ধা, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার শঙ্খ, লিবার্টি, রংপুরের শাপলা, বগুড়ার মধুবন, নওগাঁ’র তাজ, ভৈরবের মধুমতি, শেরপুরের সত্যবতী এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’।

দেশের যে সব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘পাপ পুণ্য’শুক্রবার প্রথম শো থেকেই রাজধানীর সবগুলো প্রেক্ষাগৃহে ঢুঁ দিবেন ‘পাপ পুণ্য’ সিনেমার সকল আর্টিস্ট ও কলাকুশলীরা। দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলবেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদরা।

এদিকে শুধু বাংলাদেশে নয়, শুক্রবার থেকে একযোগে ‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ গুলোতেও। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, শুক্রবার থেকে কানাডার ৭টি ও আমেরিকার ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে।

Two men standing against a plain background, one older with glasses and gray hair, the other younger. Channel i News - চ্যানেল আই নিউজ প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, আমাদের পরিবেশনায় প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার ৯১ হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। এর মাঝে কানাডায় ৭টি এবং আমেরিকায় রয়েছে ৮৪টি থিয়েটার।

তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহ থেকে (২৭ মে) কানাডার আরো একটি এবং আমেরিকার আরো ২০টি থিয়েটারে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’। উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার ১০০ এর মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ছবিটি।

বিষয়:আফসানা মিমি গিয়াস উদ্দিন সেলিম চঞ্চল চৌধুরী পাপ-পুণ্য সিনেমা সিয়াম আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…