বিনোদন

‘মহান অভিনেতা’ খেতাব নিয়ে যা বললেন পঙ্কজ

পঙ্কজের ছবি, তিনি ভক্তিপূর্ণভাবে হাত জোড় করে দণ্ডায়মান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত অভিনেতা পঙ্কজের ছবি, তিনি ভক্তিপূর্ণভাবে হাত জোড় করে দণ্ডায়মান।. Channel i News – চ্যানেল আই নিউজ

বড় পর্দা হোক কিংবা ওয়েব সিরিজ, এক ঘণ্টা হোক বা পাঁচ মিনিট! তিনি থাকা মানেই অসাধারণ অভিনয়, যা নিয়ে দ্বিমত পোষণ করবেন না কেউই। শুধুমাত্র তার অভিনয়ের জন্যই দর্শকদের তার প্রতি এতোটা ভালোবাসা। বলছি, জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কথা।

২০০৪ সালে ‘রান’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে একের পর এক সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

যদিও ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ চলচ্চিত্র সিরিজে নেতিবাচক ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সাফল্য এসেছিল পঙ্কজের ক্যারিয়ারে। যার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জেতার পাশাপাশি এবার ‘মহান অভিনেতা’র খেতাবও পেলেন এই অভিনেতা।

সম্প্রতি ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া এক সাক্ষাতকারে নিজের এই ‘মহান অভিনেতা’ খেতাব পাওয়া প্রসঙ্গে মুখ খুলেন পঙ্কজ ত্রিপাঠি। তিনি জানান, তাকে তার এক মহিলা ভক্ত এই খেতাব দিয়েছেন। কিন্তু তিনি মোটেই একজন ‘মহান অভিনেতা’ নন।

তার মতে, তিনি খুবই সাধারণ একজন মানুষ এবং তিনি নিজেও জানেন না একজন ‘মহান অভিনেতা’ কাকে বলা হয়! তিনি বলেন, তিনি খুবই গড়পড়তা অভিনয় করেন কিন্তু দর্শক এটিকে দুর্দান্ত বলে মনে করেন।

শিগগির পঙ্কজ ত্রিপাঠিকে দেখা যাবে ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে। রবি যাদব পরিচালিত যে ছবির নাম ‘ম্যায় অটল হু’।  ইতোমধ্যেই অটল বিহারী বাজপেয়ীর বেশে পঙ্কজ ত্রিপাঠির লুক মাত করেছে।

অটল বিহারী বাজপেয়ী ছিলেন একাধারে কবি, রাষ্ট্রনায়ক, নেতা এবং মানবতাবাদী। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল প্রধানমন্ত্রীর আসনে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। শিগগির মুক্তি পাবে ছবিটি।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:অটল বিহারী বাজপেয়ী পঙ্কজ ত্রিপাঠি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…