চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৪
রাজনীতি
A A
তিনজন ছাত্রলীগের সদস্য ফিলিস্তিনের পতাকা উত্তোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বিশ্বব্যাপী শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ।

সোমবার (৬ মে) সকাল ১১টায় সারাদেশে একযোগে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে বাংলাদেশ ছাত্রলীগ। এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানান তিনি।

এসময় তিনি বলেন, এই কর্মসূচি শুধু ছাত্রলীগের নয়, দেশের ৫ কোটি শিক্ষার্থীর কর্মসূচি। পরে ফিলিস্তিনের নিরীহ মানুষের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় যুক্তরাষ্ট্রের যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে তাদের সবার মুক্তির আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ইসরাইলের নিপীড়নের কথা উল্লেখ করে বলেন, সোমবার সকাল ঠিক ১১টায় সারাদেশে একযোগে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে ছাত্রলীগ। এসময় এক সুরে নেতাকর্মীরা উচ্চারণ করবে ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে’।

দলটির অন্য নেতারাও ফিলিস্তিনের পক্ষ নেয়ায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর নির্যাতনের নিন্দা জানান। পরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের স্বপক্ষে যে ঐতিহাসিক অবস্থান সেটার কথাও মনে করিয়ে দেন সংগঠনটির নেতারা।

ট্যাগ: একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলনফিলিস্তিনি পতাকাফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনস্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আল-জাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান

পরবর্তী

ঝড়ের কবলে পড়ে বহু চড়ুই পাখি আশ্রয় নিলো চেয়ারম্যানের কক্ষে

পরবর্তী
চেয়ারম্যানের কক্ষে আশ্রয় নেওয়া বহু চড়ুই পাখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের কবলে পড়ে বহু চড়ুই পাখি আশ্রয় নিলো চেয়ারম্যানের কক্ষে

ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আগমন, বৈঠকের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT