বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।
আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়।
শপথ গ্রহণ শেষে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন। তারা ভারতের প্রধানমন্ত্রী মোদির একটি চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন। চিঠিতে তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।







